ভিয়েনা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা খামেনিকে হত্যার চড়া মূল্য দিতে হবে ট্রাম্পকে – লারিজানি হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা

ভোলার বিছিন্ন চর থেকে ডাকাত দলের প্রধানসহ ৪ ডাকাত গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলায় ডাকাত দলের প্রধান আবদুল্লাাহসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলেন- আবদুল্লাহ বাহিনীর প্রধান মো. আবদুল্লাহ (৩৮), মো. জুুয়েল রানা (৩০), মো. হাবিব (৩২) ও মো. বাবুল (৩৫)।

এ সকল ডাকাতদেরকে শুক্রবার (২ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে এরআগে বৃহস্পতিবার  রাতে ৪ ডাকাতকে আটক করা হয়।এ বিষয়টি  কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন কর্মকর্তা লে. মমিনুল ইসলাম এসব তথ্য গণমাধ্যমে জানান।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা গুলি, চারটি দা, দুটি ছুরি, একটি হকিস্টিক, ১৭টি পটকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বিচ্ছিন্ন ভোলার চর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও অস্ত্রসহ ওই ডাকাত বাহিনীর প্রধানসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছি।দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে দুর্ধর্ষ ডাকাত আবদুল্লাহ বাহিনী ডাকাতি করে আসছিল। আমরা তাদের আটকের জন্য চেষ্টা চালিয়ে আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন,এ সকল ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাতেই ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার বিছিন্ন চর থেকে ডাকাত দলের প্রধানসহ ৪ ডাকাত গ্রেফতার

আপডেটের সময় ০৬:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২