ভিয়েনা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ভোলা-বরিশাল রুটে স্পিড বোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ১০১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার ভেদুরিয়া স্পিডবোট ঘাটের নিয়ন্ত্রন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে কি নিয়ে বা কার সাথে এ দ্বন্দ্ব তা নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না। এ দ্বন্দ্বের কারনে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে  ভেদুরিয়া ঘাট থেকে  ছেড়ে যায়নি কোন বোট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে যাত্রীদের একটি অংশ জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌছানোর চেস্টা করলেও সেইসব যাত্রীরা পড়েছেন চরম বিরম্বনায়। তবে স্বাভাবিক রয়েছে ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল।

ভেদুরিয়ার স্পিডবোট ঘাটের স্থানীয়রা জানান, ভোলা-বরিশাল রুটে ২ শতাধিক স্পিডবোর্ট চলাচল করছে। ভোলার ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে চলে আসছিলো এসব বোট। কিন্তু গত দুই দিন ধরে বরিশালের ঘাটের নিয়ন্ত্রন নিয়ে স্পিডবোট শ্রমিকদের দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে।   এতে অনিদিষ্টকালের জন্য বন্ধ আছে বোট চলাচল। নৌ যানের নিরাপত্তার কথা বিবেবনা করে বোট মালিক পক্ষও চালাচ্ছেন না কোন বোট।

এ ব্যাপারে ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি কাছে জানতে চাইলে তিনি জানান, ভোলার ভেদুরিয়া ঘাটে কোন সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।  তারা বোট চলাচল করতে নিষেধ করেছে, তাই আমরাও বোট চালাচ্ছি না। আমাদর বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। তবে বিষয়টির সমাধান চলছে বলেও জানান তিনি।

ভোলা নদী বন্দরের সহকারি পরিচালক (বিআইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে, তাই বোট চলাচল বন্ধ। বিআইডব্লিটিএ স্পিডবোট চলাচলে কোন নিষেধাজ্ঞা জারী করেনি।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলা-বরিশাল রুটে স্পিড বোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আপডেটের সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২