ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২ হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লালমোহনে বিলুপ্তির পথে উপকারী ভেন্না (ভেরেন্ডা) গাছ যমুনার চরে সোনালি বিপ্লব: সূর্যমুখীতে বদলাচ্ছে টাঙ্গাইলের কৃষি অর্থনীতির মানচিত্র ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধনের দাবি কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিরোজপুরে দায়িত্ব নিলেন বাংলাদেশের একমাত্র নির্বাচিত নারী জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: শপথ গ্রহনের পর প্রথম দায়িত্ব নিলেন বাংলাদেশের একমাত্র নির্বাচিত নারী জেলা পরিষদ চেয়ারম্যান পিরোজপুরের সালমা রহমান হেপি।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হলরুমে পরিষদের নব-নির্বাচিত ১০ সদস্য সহ চেয়ারম্যান সালমা রহমান হেপি জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খানের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন। দুপুর ১টার দিকে নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্যদের নিয়ে চেয়ারম্যান সালমা রহমান জেলা পরিষদ ভবনে এলে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান নির্বাহী রেবেকা খান ও জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। এর পর চেয়ারম্যান জেলা পরিষদ হল রুমে তার প্রথম সভায় অংশগ্রহন করেন।

সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেকসহ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মতিউর রহমান, আব্দুল হক, আবু সাইদ মিয়া মনুসহ পৌর মেয়র গোলাম কবির ও সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলার ইউএনও এবং নবাগত জেলা পরিষদের সদস্যরা সহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংক্ষিপ্ত দায়িত্ব গ্রহন অনুষ্ঠান শেষে উপস্থিত সকল কর্মকর্তা, চেয়ারম্যান, মেয়র সহ সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিন গুলোতে সকলের সবধরনে সহযোগিতা কামনা করে পিরোজপুর জেলাকে একটি সুখি-সমৃদ্ধ ও উন্নত জেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।

এর আগে সকালে নব-নির্বাচিত জেলা চেয়ারম্যান সালমা রহমান তার সকল নির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

হবিগঞ্জ র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে দায়িত্ব নিলেন বাংলাদেশের একমাত্র নির্বাচিত নারী জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান

আপডেটের সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২