ভিয়েনা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৫৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: আগামী ১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শর্তসাপেক্ষে বিএনপি সমাবেশের অনুমোদন পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সদরঘাটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। শর্তসাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, সমাবেশের নামে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে। এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই।

মন্ত্রী বলেন, তবে তারা রাজনৈতিক নিয়ম ভঙ্গ করে কিছু করলে তখনই আমাদের অবজেকশন থাকে। সেটা আমরা সবসময় বলে আসছি। তাদের আমরা কখনও নিষেধ করিনি। তারা সারাদেশে মিটিং করছে, সমাবেশ করছে। তিনি আরও বলেন, ঢাকায় সমাবেশ করতেও আমরা মানা করিনি। আমরা শুধু আশঙ্কার কথাগুলো বলেছি। আপনারা যে ২৫-৩০ লাখ লোক নিয়ে আসবেন, তাদের কোথায় বসাবেন? কোথায় থাকবে তারা? এতে তো পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। তাই আমরা তাদের বলেছি, বড় কোনো জায়গায় যান।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি বিএনপি জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির একটি সর্বশেষ দাবি ছিল সোহরাওয়ার্দী উদ্যান। আমাদের তরফ থেকে ডিএমপি কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনাও তাই। তাদের (বিএনপি) জানিয়ে দেওয়া হবে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সভাটি করতে পারবেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২