ভিয়েনা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক : পরিপত্র জারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইইউ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার উপায় বলে দিল ইরান কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীরা রেলে ২৫% ডিসকাউন্ট সুবিধা পাবে : রেলমন্ত্রী ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ আসনের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুরে নগরীর পাঠানপাড়া তার নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ১৫ সালের পুঠিয়া থানার বিএনপি কর্মী মজির হত্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি। দীর্ঘদিন নির্বাচনী এলাকায় না থাকলেও আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তাঁর নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন।

রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, বিএনপি নেতা নাদিম মোস্তফার বিরুদ্ধে পুঠিয়ার একটি হত্যা মামলার ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্ট ভুক্ত আসামী হয় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির সমাবেশের সাথে এ গ্রেপ্তারের কোন সম্পর্ক নেই।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা আটক

আপডেটের সময় ০১:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২