ভিয়েনা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভোলার মিঠুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ৬১ সময় দেখুন

মনজুর রহমান, ভোলাঃ সারাদেশের মত দ্বীপজেলা ভোলাতেও চলছে উন্মাদনা।  পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।
শহরের স্পোটর্সের দোকানগুলোতেও সমর্থকদের জার্সি কেনার ধুম পড়ে গেছে। দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই বাড়ছে উত্তাপ-উম্মাদনা।

এদিকে দলকে ভালোবেসে অজিৎ দে মিঠু নামের এক সমর্থক আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছেন নিজের বাড়ি। যেটি এখন ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে বেশ পরিচিতি লাভ করেছে। দুর-দুরান্ত থেকে সেই বাড়ি দেখতে ভীড় জমাচ্ছেন মানুষ।

ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বাপ্তাগ্রামের অজিৎ দে মিঠুন। পেশায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী। নিজের উপার্জনের একটা অংশ থেকে ৪০ হাজার টাকা  খরচ করে রং করে অর্জেন্টিনা পতাকার আদলে রং করে নিজের ঘর সাজিয়ে তাক তাগিয়ে দিয়েছেন তিনি। এই বাড়িটিকে মানুষ আর্জেন্টিনা বাড়ি নাম দিয়েছেন।  বাড়িটি দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থক অনেক বেশি। তারাই ভীড় জমাচ্ছেন সেই বাড়িতে। কেউ ছবি তুলছেন কেউ বা মিঠুনকে অভিনন্দন দিচ্ছেন। আর্জেন্টিনা দলকে ভালোবেসে এমন ভালোবাসার বহিঃপ্রকাশ বললেন অজিৎ।

আর্জেন্টিনা সমর্থক অভিজিৎ দে মিঠুন বলেন, আমি   আর্জেন্টিনা দলকে ভালোবাসি, ম্যারাডোনা যখন খেলতে কখন থেকে এই দলকে ভালোবাসি। এ দলটির  প্রতি ভালোবাসা আছে আমার, তাই ভাবলাম নিজের বাড়িটিতে আর্জেনিন্টার পতাকার আদলে রং করেছি।

তিনি বলেন, ৪ জন শ্রমিকের পুরো ঘরটি রং করতে ৫ দিন সময় লেগেছে। খরচ হয়েছে ৪০ হাজার টাকা। তবুও দলের প্রতি ভালোবাসা আছে তাই এমনটি করেছি।

এদিকে বাড়িটি দেখতে মানুষের ভীড় জমলেও স্বামীর এমন কাজকে সমর্থন করেন মিঠুনের স্ত্রী মিতু রানী। তিনি বলেন, আমিও আর্জেন্টিনার সমর্থক, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। প্রতিদিন মানুষ ভীড় জমাচ্ছেন। আমি বিরক্ত হই না, এটা আমার কাছেও ভালো লাগে।

মৃনাল কান্তি নিবাস’ নামের বাড়িটি এখন সবার কাছেই যেন আর্জেন্টিনা বাড়ি হিসেবে বেশ পরিচিতি লাখ করেছে। সেই বাড়িটি দেখতে আসা সাগর মিত্র, নীল কান্ত দে, রাজিব দাস ও খোকন চৌধুনি বলেন, বাড়িটি অনেক সুন্দর হয়েছে, আমরা দেখতে এসেছি। মিঠুন স্বল্প আয়ের মানুষ হলেও আর্জেন্টির প্রতি তার এমন ভালোবাসা অনেকের কাছেই অনুকরনীয়।

ব্রাজিল সমর্থক গৌরব দাস বলেন, ফুটবল মানেই ব্রাজিল। আমরা আশা করছি এবার ব্রাজিল জয়লাভ করবে।

কাতার বিশ্বকাপ ফুলবলকে কেন্দ্র করে এমন উম্মাদনা শুধু বাপ্তা গ্রামে নয়, ছড়িয়ে পড়েছে  জেলার সব স্থানে। শহরের পাড়া মহল্লা অলিগলিতে শোভা পাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা। জার্সি গায়ে জড়িয়ে দলের সমর্থন নিয়ে যুক্তি-তর্কের যেন শেষ নেই সমর্থকদের।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন ভোলার মিঠুন

আপডেটের সময় ০৫:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২