ভিয়েনা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

লালমোহনে বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে আহত-৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ৪৫ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’ সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে আসলে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এসময় বিপরিত দিক থেকে ভোলার দিকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সাথে ধাক্কা লেগে ধুমরে মুছরে যায়। মোটরসাইকেলে থাকা ২ জন শিশু, ১নারী ও মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মো. রুবেল (৪২) ও তার ছেলে মো.  হাসান (১০) এর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়।
এব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস
জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে আহত-৪

আপডেটের সময় ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২