ভিয়েনা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ৩৮ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২১৬ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৭ জন। এরমধ্যে ঢাকায় ৪৬৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩০৩ জন ভর্তি হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫২৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২০১ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫০ হাজার ৭৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৯৯৯ জন এবং ঢাকার বাইরে ১৭ হাজার ৭৬০ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮১৪ জন। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৩৪৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৬ হাজার ৪৭১ জন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

আপডেটের সময় ০৭:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২