ভিয়েনা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল

ব্রিটেনের অভিবাসন কেন্দ্রে পেট্রোল বোমা ছুড়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • ৩৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য তথা ব্রিটেনের বন্দরনগরী ডোভারে একটি অভিবাসন কেন্দ্রে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। ডোভারে বর্ডার ফোর্সের নতুন ইমিগ্রেশন সেন্টারে এ ঘটনা ঘটেছে। হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে এক ব্যক্তি একটি সাদা এসইউভি চালিয়ে ডোভার ইমিগ্রেশন বর্ডার ফোর্স সেন্টারের সামনে আসে এবং পেট্রোল বোমা ছোড়ে।

সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে ডোভারের অভিবাসী প্রক্রিয়াকরণ কেন্দ্র ও কাছাকাছি একটি পেট্রোল স্টেশনে আগুন জ্বলতে দেখা যায়। শনিবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে প্রায় হাজারখানেক অভিবাসী ওই কেন্দ্রে পৌঁছার পর একদিনের মাথায় এ হামলা ঘটল।

ঘটনাস্থলে থাকা এক ফটোগ্রাফার জানান, ওই ব্যক্তির পরনে ছিল ডোরাকাটা জামা। গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি ইমিগ্রেশন সেন্টারের দিকে তিনটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে, যার মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে শনিবার ডোভারের কেন্দ্রটিতে প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষমাণ বিপুল সংখ্যক অভিবাসীকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সরকারি হিসাবে ওইদিন ডোভার কেন্দ্রে পৌঁছে ৯৯০ জন অভিবাসী।

ফ্রান্স থেকে সংকটময় পথ পাড়ি দিয়ে চলতি বছর প্রায় ৪০ হাজার অভিবাসী ব্রিটেনে পৌঁছেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রিটেনের অভিবাসন কেন্দ্রে পেট্রোল বোমা ছুড়ে এক ব্যক্তির আত্মহত্যা

আপডেটের সময় ০৪:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২