ভিয়েনা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

খেরসনে ইউক্রেনের হামলায় ২৩ রুশ সেনা নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ৩৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। চলতি সপ্তাহে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ এই তথ্য জানিয়েছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাদিরভ বলেছেন, রুশ সেনাদের ওপর হামলা ও হতাহতের এই ঘটনাটি ঘটেছে ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে। অবশ্য কাদিরভের এই মন্তব্য রাশিয়ার জন্য অনেকটা অস্বাভাবিক। কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোপন্থি বাহিনী যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষতির কথা খুব কমই স্বীকার করেছে।

রমজান কাদিরভ বলেন, ‘ঘটনাস্থলে সকল উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং মৃত ও আহতদের তালিকাও চূড়ান্ত হয়েছে। ইউক্রেনের হামলায় ২৩ জন সেনা নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।’

কাদিরভ রাশিয়ার দক্ষিণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিজেকে পুতিনের পদাতিক সৈনিক হিসাবে আখ্যা দিয়ে থাকেন এবং বলেছেন, তিনি হাজার হাজার লোককে যুদ্ধ করার জন্য ইউক্রেনে পাঠিয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খেরসনে ইউক্রেনের হামলায় ২৩ রুশ সেনা নিহত

আপডেটের সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২