ভিয়েনা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

৮০ বছরের বৃদ্ধের বিয়েতে গ্রামজুড়ে উল্লাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৪৮ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের আবদুল্লাহপুর ইউনিয়ন দক্ষিণ শিবা গ্রামের বৃদ্ধ জলিল ফরাজী (৮০)। এক যুগ আগে তাঁর স্ত্রী মারা গেছেন। বুধবার রাতে তিনি একই উপজেলার জাহানপুর ইউনিয়ন তুলাগাছিয়া গ্রামের জাহানারা বেগমকে (৪০) বিয়ে করেন। জাহানারার স্বামী মারা গেছেন প্রায় ৩ বছর আগে। বৃদ্ধ’র ছেলে-মেয়ে, নাতি-নাতনি থাকলেও কনে জাহানারা বেগমের একমাত্র কন্যা মারা গেছে।

এই বর্ষিয়ানাদের বিয়েকে ঘীরে গ্রামজুড়ে চলছে আনন্দ উৎসব। মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিয়ের সংবাদ ছড়িয়ে পড়ে। অনেকে দাদা ও নানা সম্মোধন করে নতুন দাম্পত্য জীবন সুখময় কামনা করেছেন। বিয়ের সকল আনুষ্ঠানিকতায় দুজনের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

গ্রামের বাসিন্দারা জানালেন, স্ত্রী মারা যাওয়ার পর জলিল ফরাজি প্রায় এক যুগ ধরে টিনের চৌচালা ঘরে একাই বসবাস করছিলেন। তাঁর ছেলে ও মেয়ের আলাদা সংসার হয়েছে। তাঁরা তেমন খোঁজ-খবর নেন না। ইটভাটয় কাজ করে নিজের খরচ চালান তিনি। তিনি হাসিখুশি মানুষ। এত দিন দ্বিতীয় বিয়ের কথা বললেও তিনি রাজি হননি। নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে বৃদ্ধ বয়সে দেখভালের জন্য হঠাৎ বিয়ে করতে রাজি হলেন।

জামাল মোল্লা/ইবিটাইমস

জনপ্রিয়

BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৮০ বছরের বৃদ্ধের বিয়েতে গ্রামজুড়ে উল্লাস

আপডেটের সময় ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২