ভিয়েনা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : রাজধানীর মিরপুর এলাকায় ১০০০ পিস ইয়াবাসহ ভোলার লালমেহন উপজেলার মফিজুল ইসলাম আরজুসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। রোববার (৭ জুন) রাতে মিরপুরের মডেল থানার প্রশিকার মোড়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের করিমগঞ্জ এলাকার তৈয়বআলী মাস্টার বাড়ির আবুল কালাম মোসলেম উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম আরজু আহম্মেদ দীর্ঘদিন মিরপুর এলাকায় ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বেচাকেনা করতেন বলে পুলিশ জানায়। তাকে ইয়াবা সরবরাহ করতেন গ্রেফতারকৃত অপর আসামি চট্টগ্রামের পাঁচলাইশ থানার সেলিম আহমেদের ছেলে শাফিন আহমেদ সোহান।

অভিযানে নেতৃত্ব দেওয়া মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযানে ডিউটি পালনকালে গোপন সূত্রে খবর পাই, মিরপুর-২ এলাকার এইচ ব্লকে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় অফিসারদের সহায়তায় ঘটনাস্থলে মোঃ মফিজুল ইসলাম আরজু আহম্মেদ ও শাফিন আহমেদ সোহানকে হাতেনাত আটক করেন। এসময় তাদের কাছ থেকে মোট ৫টি নীল রংয়ের পলিথিনের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট এক হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
তিনি বলেন, আটক শাফিন আহমেদ চট্টগ্রাম থেকে ইয়াবা এনে মফিজুল ইসলাম আরজু আহম্মেদের কাছে সরবরাহ করতেন। আরজু আহমেদ ফার্নিচার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার

আপডেটের সময় ০৩:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬