ভিয়েনা ০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হাফিজকে হত্যার হুমকি; ডিসির কাছে অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ৪৭ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এড. হাফিজুর রহমানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা পরিষষ নির্বাচনের রিটানিং অফিসারের কাছে হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেন। দুটি চিঠিতে অভিযোগের পাশপাশি প্রার্থী তার জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশী সহযোগীতাও আবেদন করেছেন।

লিখিত অভিযোগে দাবী করা হয়, হাফিজুরর রহমান নির্বাচনী আচরনবিধি মেনে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আনারশ প্রতীকের (আওয়ামীলীগ সমর্থিত) খলিলুর রহমান মোহন এবং তার সন্ত্রাসীরা হাফিজুর রহমানকে হত্যা সহ তার নির্বাচনী অফিস ভাংচুরের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ৬ অক্টোবর বাউফল পৌরসভা মাঠে আনারশ মার্কার নির্বাচনী সভায়, আনারশ মার্কার প্রার্থী নিজে বক্তব্য প্রদান কালে এড. হাফিজুর রহমানকে এলাকা ছাড়া করার হুমকি দেন এবং নির্বাচনের পরে কিভাবে এলাকায় থাকে সে বিষয়ে দেখে নেওয়ারও হুমকি প্রদান করেন। এ সংশ্লিষ্ট বিষয়ে একটি ভিডিও ক্লিপ অভিযোগ পত্রের সাথে সংযুক্ত করা হয়েছে।

এমতাবস্থায় আগামী ১৭ অক্টোবর সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ এবং জীবনের নিরাপত্তার জন্য ১১ অক্টোবর সকাল ৭ টা থেকে ১৭ অক্টোবর সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশী সহায়তার চেয়ে আবেদন করা হয়।

এ বিষয়ে এড. হাফিজুর রহমান বলেন, ‘নির্বাচনের শুরুর দিকে নির্বাচনী পরিবেশ ভালো থাকলেও দিন যত এগিয়ে আসছে ততই নির্বাচনী পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিজে এবং তার কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকায় আমার পোস্টার, ফেস্টুন ছিড়ে ফেলছে। এ ছাড়া নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মুবিবুর রহমান মুহিব নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও নির্বাচন কমিশন কিংবা রিটানিং অফিসারের কার্যালয় থেকে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এখন আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য তারা পরিকল্পনা করছে। আমি এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কাছে দুটি লিখিত আবেদন করেছি।’

অভিযোগের বিষয়ে আনারশ মার্কার প্রার্থী খলিলুর রহমান মোহন বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।’

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহম্মদ কামাল হোসেন বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি, নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন এবং সাধারণ আসনে মোট ২৩ জন  প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ নির্বাচনে মোট ১০৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৭ অক্টোবর জেলার ৮ উপজেলার ৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী হাফিজকে হত্যার হুমকি; ডিসির কাছে অভিযোগ

আপডেটের সময় ০৪:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২