ভিয়েনা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

মাকে বাঁচাতে কলিজার ৩০ শতাংশ দিচ্ছেন সন্তান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ৮৮ সময় দেখুন
রিপন শানঃ মাকে বাঁচাতে ৩০ শতাংশ কলিজা দিচ্ছেন সন্তান । এমন মা-পাগল ছেলের জন্ম বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে হোক ।
মাকে বাঁচাতে নিজের কলিজার (লিভার) একটি অংশ দিতে যাচ্ছেন চট্টগ্রাম ফটিকছড়ির কাঞ্চনপুরের সন্তান ডাক্তার মাসুদ আলম।   কুমিল্লার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সদ্য এমিবিবিএস সম্পন্ন করা নবীন ডাক্তার  মাসুদ আলম। তিনি স্কুল শিক্ষক এজাহার মিয়ার একমাত্র পুত্র।
জানা যায়, ডাক্তার মাসুদ আলমের মায়ের সম্প্রতি লিভার টিউমার ধরা পড়ে। বর্তমানে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।  সেখানে ৩০ শতাংশ লিভার ট্রান্সপ্লান্ট করার প্রস্তুতি চলছে রোগীর। আর নিজের লিভার থেকে  তা কেটে মাকে দান করছেন ডা. মাসুদ।
ডা. মাসুদের মায়ের অসুস্থতা নিয়ে  ডা. জোবায়ের রাফি নামে এক চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘আন্টির চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক টিম সিদ্ধান্ত নিলেন লিভার  ট্রান্সপ্লান্ট করাতে হবে। কীভাবে করবে সবাই চিন্তিত। কে দেবে আন্টিকে লিভার (কলিজা)। হন্য হয়ে খোঁজ করতে লাগল। কিন্তু কীভাবে সম্ভব?
যে দেশ মুমূর্ষ রোগীর জন্য রক্ত লাগলে হন্য হয়ে খুঁজতে হয়। একজন সুস্থ মানুষ রক্ত দিতে ভয় পায়! সে দেশে কলিজা ডোনেট! কল্পনার রাজ্যে বসবাস ছাড়া কিছুই নয়।
পরিবারের অন্য সবার পরীক্ষা নিরীক্ষা হলো। এতে তিনজনের তথা ছোটবোন ছোটভাই আর মাসুদের সঙ্গে সবকিছু ম্যাচ করে, বাকি ভাই বোন দুজনের বয়স কম। এখনো সবকিছু বুঝার ক্ষমতা হয়ে উঠেনি। মাসুদ সিদ্ধান্ত নিল, ওর আম্মুকে বাচাঁতে হলে নিজেকেই কিছু একটা করতে হবে। ওর কলিজা দিয়ে আম্মু বেঁচে থাকবে। এর থেকে ভালো কাজ জীবনে কী হয়? মাসুদের কলিজার ৩০% ওর আম্মুর জন্য ডোনেট করবেন।
ডা. মাসুদ বলেন, সবই আল্লাহর ইচ্ছা। আমার মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
ব্যবস্থাপনা সম্পাদক / ইবিটাইমস

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাকে বাঁচাতে কলিজার ৩০ শতাংশ দিচ্ছেন সন্তান

আপডেটের সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২