ভিয়েনা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

৩৮ বছরের ইমামতী শেষে বর্ণাঢ্য বিদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭২ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: মাওলানা মোজাম্মেল হক। বিগত ৩৮ বছর সফলতার সঙ্গে ভোলার লালমোহন পৌরশহরের ঐতিহ্যবাহী মোল্লা জামে মসজিদের খতিব (পেশ ইমাম) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শুক্রবার শেষবারের মতো জুমআ’র নামাজ পড়িয়ে অসুস্থতাজনিত কারণে বিদায় নেন মাওলানা মোজাম্মেল হক। তিনি লালমোহন পৌরশহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

তাকে বিদায় জানাতে উপস্থিত হন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মোল্লা জামে মসজিদের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি মাওলানা মোজাম্মেল হকের বর্ণাঢ্য ইমামতী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তাকে এমপি শাওনের নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লক্ষ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন। বিদায় বেলায় মোল্লা জামে মসজিদের শত শত মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হন মাওলানা মোজাম্মেল হক।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩৮ বছরের ইমামতী শেষে বর্ণাঢ্য বিদায়

আপডেটের সময় ০১:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২