ভিয়েনা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

ট্রফি নিয়ে বুধবার দেশে ফিরছেন চ্যাম্পিয়ন মেয়েরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ১৫১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: হিমালয়ের দেশে সাফের মুকুট জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো এই অর্জন নিজেদের ঝুলিতে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। ট্রফি জিতে এবার ঘরে ফেরার পালা চ্যাম্পিয়ন মেয়েদের। আজ  বুধবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরবেন সানজিদা-সাবিনারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবার কাঠমুন্ডু থেকে স্থানীয় সময় দুপুর ১২টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে করে ঢাকায় রওনা হবে বাংলাদেশ নারী দল। দুপুর দেড়টা নাগাদ ঢাকায় পা রাখবেন সাবিনারা।

ঢাকায় পা রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা পাবেন চ্যাম্পিয়ন মেয়েরা। এরপর সেখানে তাদের ফেরার জন্য অপেক্ষায় থাকবে ছাদখোলা বাস। সেটিতে করেই স্টেডিয়ামে ফিরবেন সানজিদা-কৃষ্ণারা।

এরই মধ্যে চ্যাম্পিয়ন মেয়েদের জন্য মঙ্গলবার বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়েছে। আজই বাসটি চ্যাম্পিয়ন নারীদের জন্য পুরোপুরি প্রস্তুত করা হবে। এরপর কাল চ্যাম্পিয়ন মেয়েদের আনতে বাসটি যাবে বিমানবন্দরে।

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে ৩-১ গোলে স্বাগতিক নেপালকে হারায় মেয়েরা।

জয়ের ম্যাচে সেরা হয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রফি নিয়ে বুধবার দেশে ফিরছেন চ্যাম্পিয়ন মেয়েরা

আপডেটের সময় ০৭:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২