ভিয়েনা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ৪১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত সংঘর্ষের পর এবার মধ্য এশিয়ার কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের সীমান্তে সেনাবাহিনীর ব্যাপক লড়াই চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন।

মধ্য এশিয়ায় সাবেক দুই সোভিয়েত রাষ্ট্রের মধ্যে সংঘাত নিয়মিত ঘটনা। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন মতে, চলতি সপ্তাহে আবার সংঘাত শুরু হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সেটা ভয়ংকর পর্যায়ে পৌঁছায়। ভারী ট্যাংক, কামান ও রকেট লঞ্চারের মতো অস্ত্র নিয়ে লড়াই চলে উভয়পক্ষের বাহিনীর মধ্যে। গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তজুড়ে।

কিরগিজস্তানের আঞ্চলিক রাজধানী বাতকেনে রকেট হামলা চালায় তাজিক যোদ্ধারা। এমন অভিযোগ এনে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ‘তীব্র সংঘর্ষে হতাহত এড়াতে সীমান্ত এলাকা থেকে নিজেদের ১ লাখ ৩৬ হাজার বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ’।

কিরগিজস্তানের অভিযোগ, তাজিকিস্তানের সেনারা প্রথমে তাদের সীমান্তচৌকি লক্ষ্য করে গোলাবর্ষণ করে। জবাবে কিরগিজ সেনারাও পাল্টা গুলি চালায়। এদিকে সংঘর্ষ শুরু করার জন্য কিরগিজ পক্ষকে দায়ী করেছে তাজিকিস্তান কর্তৃপক্ষ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সপ্তাহব্যাপী চলমান সংঘর্ষে কিরগিজস্তানে অন্তত ২৪ জন নিহত হয়েছে। অন্যদিকে তাজিকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৮৭ জন আহত। সংঘাতকবলিত এলাকা থেকে সরানো হয়েছে ২০ হাজার মানুষকে।

কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণ এখনও স্পষ্ট নয়। তবে সংঘর্ষ বন্ধে দুই দেশ একটি যুদ্ধবিরতির উদ্যোগ নিলেও তা দ্রুত ব্যর্থ হয়েছে। দুই দেশের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এক বিবৃতিতে কিরগিজ সীমান্তরক্ষী বাহিনী বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করে যাচ্ছে। তারা প্রতিনিয়ত গোলাবর্ষণ করে যাচ্ছে। কয়েকটি এলাকায় তীব্র সংঘর্ষ চলছে। পাল্টা অভিযোগ এনে তাজিকিস্তান দাবি করছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী তিনটি সীমান্তবর্তী গ্রামে ব্যাপক গুলি চালিয়েছে।

এদিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলতি সপ্তাহের সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ২৭

আপডেটের সময় ০৫:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২