ভিয়েনা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

ইউয়ানে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের সুযোগ বাড়ল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৭২ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: চীনের সঙ্গে আমদানি ও রপ্তানি সংক্রান্ত লেনদেন করতে দেশটির মুদ্রা ইউয়ান দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে অথরাইজ ডিলার (এডি) ব্যাংকগুলো। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে তা সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের আগস্টে এক নির্দেশনায় চীনা মুদ্রা দিয়ে সরাসরি আমদানি ও রপ্তানি দায় নিষ্পত্তিতে ক্লিয়ারিং অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। চীনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন সহজ করতে এ সুযোগ দেয়া হয়।

এবার ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে ইউয়ান কিনতে এডি ব্যাংকগুলোকে অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক। ফলে মার্কিন ডলার, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো, জাপানি ইয়েন, যুক্তরাজ্যের পাউন্ড ও কানাডিয়ান ডলারের মতো বৈদেশিক মুদ্রা দিয়ে লেনদেন সম্পন্ন করতে ইউয়ান কেনা যাবে।

নির্দেশনায় বলা হয়, চীনা ব্যাংকগুলোয় ইউয়ান দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবে দেশি ব্যাংকগুলো। এজন্য প্রয়োজনীয় ইউয়ান কিনতে পারবে তারা।

সাম্প্রতিক সময়ে দেশে ডলার সংকট তীব্র হয়ে উঠেছে। ফলে বৈদেশিক বাণিজ্যে বিকল্প মুদ্রা ব্যবহারের আলোচনা জোরালো হয়েছে। সেই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত দিলো কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন দেশি ব্যাংকগুলোর ইউয়ান দিয়ে লেনদেন আরও সহজ হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউয়ানে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের সুযোগ বাড়ল

আপডেটের সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২