ভিয়েনা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে ইউক্রেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৪৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে এগিয়ে যাচ্ছে ইউক্রেন বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী খারকিভ অঞ্চলের উত্তরে বেশ কিছু গ্রাম পুনর্দখলের পর এখন রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউক্রেনের ভাষ্য অনুসারে তারা রাশিয়ার কাছ থেকে তিন হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা নতুন করে দখেলে নিয়েছে; যা গত ছয়মাসের যুদ্ধের একটি উল্লেখযোগ্য অগ্রগতি। খবর সূত্র: বিবিসির

ইউক্রেনের সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, তারা গত ২৪ ঘণ্টায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম পুনর্দখল করেছে। তারা আরও জানায়, দক্ষিণ খেরসন অঞ্চলের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকার ওপর তাদের নিয়ন্ত্রণ চলে এসেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর এই সাফল্যকে রাশিয়ার সার্বিক সামরিক পরিকল্পনার প্রতি ‘উল্লেখযোগ্য পরিণতি’ হিসেবে উল্লেখ করেছেন একজন ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তা।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রুশ বাহিনীর এই অভিযান চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাথমিকভাবে নির্ধারিত ‘কাজ’ শেষ না হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিনিয়ত সার্বিক পরিস্থিতির অগ্রগতির বিষয়ে জানানো হচ্ছে।

শনিবার ইউক্রেনের সেনাবাহিনী ইজাইয়াম ও কুপিয়ানস্ক শহর দুটি রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করে নেয়। তবে রাশিয়া বলছে, এই দুটি শহরে নতুন করে আক্রমণ জোড়াল করা হয়েছে। যুদ্ধের কৌশল হিসেবে তারা পিছু হটে আসে; যা তাদের পুনরায় সংগঠিত করবে বলে তারা জানিয়ে আসছে।

ইজাইয়াম শহরের মেয়র জানান, শহরটি রাশিয়ান বাহিনীমুক্ত করা হয়েছে। সেখানে ইউক্রেনের পতাকা উড়ছে। ইউক্রেন সেনাবাহিনী এখন যুদ্ধ বিধ্বস্ত শহরটির পরিষ্কারের কাজ করছে এবং কোনো রাশিয়ান সৈন্য আশেপাশের গ্রামে লুকিয়ে আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছে ইউক্রেন

আপডেটের সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২