ভিয়েনা ০৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

বিবৃতির জন্য মির্জা ফখরুলকে নোবেল প্রাইজ দিতে হয়-তোফায়েল আহমেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১৭৩ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো নির্দলীয় সরকার আর হবে না। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।

সোমবার (১২ সেপ্টম্বর) বিকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব,বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস প্রমুখ। এছাড়াও  স্থানীয় আওয়ামীগের পৌরসভাসহ ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিবৃতির জন্য মির্জা ফখরুলকে নোবেল প্রাইজ দিতে হয়-তোফায়েল আহমেদ

আপডেটের সময় ০৫:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২