ভিয়েনা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ১০৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের রাজা মিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ীর মোঃ হারুনের মেয়ে লামিয়া (৬) এবং  মহিউদ্দিনের মেয়ে মারজানা (৬)।  লামিয়া পাঙ্গাসিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। মারজানা পাশ^বর্তী উপজেলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলাবাজার এলাকার। সে তার নানা বাড়ীতে বেড়াতে এসেছে।

লামিয়ার বাবার হারুন ও পরিবার সূত্রে জানা যায়, মারজানা ও লামিয়া দুজনে ফুপাতো মামাতো বোন। দুপুরে তারা বাড়ীর উঠোনে খেলা করছিল। খেলা শেষে দুজনে মগ নিয়ে গোসলের জন্য বাড়ীর পিছনের পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পর্যন্ত তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবার তাদের খোঁজাখুজি করলে তখন পুকুরের মাঝে লামিয়াকে ভাসতে দেখেতে পায় তার মা। তখনি তিনি ডাক চিৎকার করলে বাড়ীর অনান্যরা এসে দ্রæত তাদেরকে পশ্চিম চর উমেদ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময় ১১:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২