ভিয়েনা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভোলায় ট্রাক্টর-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৩ সময় দেখুন

বাড়ি থেকে মাদ্রাসায় ফেরা হলো না শিক্ষকের

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে ট্রাক্টর-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক একই উপজেলা খায়ের হাট এলাকার বাসিন্দা। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার খায়ের হাট সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাক্টরটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় ট্রাক্টর-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

আপডেটের সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২