ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি প্রতিনিধি দল।

বুধবার বারিধারায় ব্রিটিশ হাইকমিশনে দেখা করতে যান দলটির প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে এক টুইট বার্তায় রবার্ট ডিকসন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক দলের মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার।

ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোর ঐক্যের বিকল্প নেই।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

আপডেটের সময় ০৬:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২