ভিয়েনা ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ১০৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। ঋষি সুনাককে হারিয়ে তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে তিনি বরিস জনসনের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার ব্রিটিশ সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম।

কনজারভেটিভ পার্টি প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসের নাম এমন এক সময়ে ঘোষণা করল যখন যুক্তরাজ্যে জীবন যাত্রার মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।  নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে এবার দেশটির সাধারণ ভোটররা ভোটদানের সুযোগ পায়নি। শুধু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্যের ভোট দানের মাধ্যমে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।

এদিন ভোটের ফলাফল ঘোষণা করেন কনজারভেটিভ পার্টির নির্বাচন পরিচালনা কমিটির (১৯২২ কমিটি) চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডলি। তিনি জানান, এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮২ দশমিক ৬ শতাংশ। এতে ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন লিজ ট্রাস। আর তার প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। মঙ্গলবার তিনি ও বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন স্কটল্যান্ডের বালমোরালে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। রানীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে তার অভিষেক হবে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আপডেটের সময় ০৬:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২