ভিয়েনা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

ফেনীতে ৫০ বছরের পথ দুর্ঘটনার প্রতিবেদন সেভ দ্য রোডের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ৮৫ সময় দেখুন

ডেস্ক রিপোর্টঃ পথদুর্ঘটনারোধে বাইক লেন জরুরী বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ।

২ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০ টায় ফেনী শহীদ মিনারে সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ফেনীতে পথদুর্ঘটনার কারণ, প্রতিরোধে করণীয়’ শীর্ষক প্রতিবেদন পাঠ ও সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। সমাবেশে অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সির লুৎফুর রহমান খোকন হাজারী। এতে লিখিত প্রতিবেদন পাঠক করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

প্রতিবেদনে বলা হয়- দায়িত্ব পালনে অনিহার কারণে স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে শুধু ফেনী জেলাতেই ঘটেছে ৫৬ হাজার ৩ শত দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৪৭ হাজার ৭ শত মানুষ। নিহত হয়েছেন ৯ শত মানুষ। গত ১০ বছরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে ৬ শত ১১ জন; নিহত হয়েছে ৪৬ জন। শুধুমাত্র বাইক লেন না থাকায় মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছি বাইকলেন-এর দাবিতে। আশা করবো স্থানিয় প্রশাসন ফেনীতে বাইক লেন-এর জন্য যথাযথ পদক্ষেপ নেবে। আজকের এই সমাবেশে সুপারিশ রাখছি সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপনের। যাতে করে পথদুর্ঘটনার পাশাপাশি সকল রকম অন্যায় থেকে পরিত্রাণ পায় সাধারণ মানুষ। সেই সাথে সিসিক্যামেরা স্থাপন এবং তা মনিটরিং করারও কোন বিকল্প নেই বলে সেভ দ্য রোড-এর গবেষণা সেল ধারণা করছে।

এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফেনীর সভাপতি জসীম উদ্দিন। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ ফেনী পৌর শাখার সভাপতি শিমুল তালুকদার, শ্রমিক লীগ সোনাগাজীর শাখার সভাপতি মোশারফ হোসেন, শিক্ষক নেতা সিহাব উদ্দীন, মঞ্জুরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

ফেনী/ইবিটাইমস

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেনীতে ৫০ বছরের পথ দুর্ঘটনার প্রতিবেদন সেভ দ্য রোডের

আপডেটের সময় ০১:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২