ভিয়েনা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

ভোলায় এখনো নিখোঁজ ৮ ট্রলারের ৭০ জেলে, উদ্ধারে কোস্টগার্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৮১ সময় দেখুন

জেলা প্রতিনিধি, ভোলাঃ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে কবলে পড়ে নিখোঁজ চরফ্যাশনের ৪ টি ও লালমোহনের ৪ টি ট্রলারের সন্ধান এখনো মেলেনি।
ওইসব ট্রলারে অন্তত ৭০ জন জেলে  ছিলো বলে মৎস্যবিভাগ জানিয়েছে। ৩ দিনেও তাদের সন্ধান না পাওয়ায় নিখোজদের ভাগ্যে কি ঘটেছে সেই চিন্তায় আতংক-উৎকন্ঠা রয়েছে পরিবারগুলো।

এদিকে লালমোহনে ৪ ট্রলারের ৭৫ জেলে সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, সাগরে ঝড়ের কবলে পড়ে যেসব ট্রলার ও জেলে নিখোঁজ হয়েছে,তাদের মধ্যে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের ৫ টিম সাগরে অভিযান পরিচালনা করছে।

এদিকে সকাল থেকেই আবহাওয়া রৌদ্রউজ্জল। নদী শান্ত রয়েছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসছে উপকূলে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, যেসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, তাদের বেশিরভাগ ট্রলারের জেলে জীবিত উদ্ধার হয়েছে।

এদিকে ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওয়াদার জানান, আমাদের ২ টি ট্রলার নিখোঁজ ছিলো, সেগুলোর শনিবার সন্ধান মিলেছে। তবে ৮ আগষ্ট ট্রলার ডুবির ঘটনায় ইউসুফ মাঝির ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৮ জেলে। ১৩ দিনেও তাদের সন্ধান মেলেনি

কুকরি-মুকরি চোয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, এখনও একটি ট্রলারের সন্ধান মেলেনি, সেই ট্রলারে ১৪/১৫ জন জেলে ছিলো। ঝড়ের কবলে পড়া নিখোজ জেলেদের উদ্ধারে তৃতীয় দিনেন মত রোববার সকাল থেকে অভিযানে রয়েছে কোস্টগার্ড। তবে দুপুর পর্যন্ত কোন জেলে উদ্ধার হয়নি। নিখোঁজ জেলেরা উদ্ধার না হওয়া পর্যন্ত কোসবটগার্ডের এ অভিয্ন চলবে বলে জানিয়েছে কেস্টগার্ড।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় এখনো নিখোঁজ ৮ ট্রলারের ৭০ জেলে, উদ্ধারে কোস্টগার্ড

আপডেটের সময় ১০:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২