ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২২,বাড়ি ভাঙচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • ৯৪ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয় অন্তত ২৫টি বাড়িঘর।

শৈলকুপা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি নিত্যান্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন ও বর্তমান চেয়ারম্যান মফিজ বিশ^াসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

রবিবার বিকালে ফারুক ও মফিজ হোসেনের দুই সমর্থকের হাতাহাতি হয়। এরই জের ধরে সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে আহতের ঘটনা ঘটে ২২ জন আহত হয়। এ সময় ভাংচুর করা হয় ২০ – ২৫টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আহতদের মধ্যে ২০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও ২ জনকে শৈলকুপা উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান জানান, বর্তমান চেয়ারম্যান মফিজ বিশ্বাস নিত্যানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনও যুগ্ম আহবায়ক ছিলেন। গত ইউপি নির্বচনে সতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে ফারুক হোসেন বলেন, তিনি নিত্যানন্দপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ- আহত ২২,বাড়ি ভাঙচুর

আপডেটের সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২