ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পানির ড্রামে ফেলে শিশু হত্যার অভিযোগে চাচী গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
  • ১৭৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী)পানির ড্রামে   ফেলে    সুবল দেবনাথ নামের এক নবজাতককে হত্যার অভিযোগে শিশুটির চাচী চাচী লিপিকা দেবনাথ (২৫)কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

শিশুটি হত্যার অভিযোগে তার মা বাদী হয়ে  শনিবার (০৬ আগস্ট) রাতে থানায় একটি মামলা দায়ের করেন। নিহত সুবল দেবনাথ উপজেলার  সমুদয়কাঠী ইউনিয়নের শশিত অসত্যকাঠী গ্রামের সুকান্ত দেবনাথের ছেলে। রবিবার (০৭ আগস্ট) তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। নিহত ওই শিশুটির বয়স ৩৩দিন।

জানা গেছে, গত শনিবার (০৬ আগস্ট) শিশুটিকে তাদের  নিজ ঘরের পানির ড্রামে ফেলে হত্যা করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, গত শনিবার দুপুরে শিশুটির মা তাকে ঘুম পড়িয়ে পার্শ্ববর্তী খালে পানি
আনতে যান। এ সময় শিশুটির পিতা বাড়ির পাশের পানের বরজে কাজ করতে যান। মা পানি নিয়ে বাড়ি ফিরে ওই ছেলে শিশুটিকে  বিছানায় না পেয়ে  তিনি  সহ পরিবারের লোকজন খোঁজতে থাকেন। অনেক খোঁজা-খুঁজির পর নিজ ঘরের একটি পাজি ড্রামে ঢাকনা দেয়া অবস্থায় পাওয়া যায়। রাতে শিশুটির চাচী লিপিকা দেবনাথকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এক পর্যায় তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পানির ড্রামে ফেলে শিশু হত্যার অভিযোগে চাচী গ্রেফতার

আপডেটের সময় ১১:৫১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২