ভিয়েনা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হরমুজ প্রণালীর কর্তৃত্ব সশস্ত্র বাহিনীকে দেওয়ার প্রস্তাব ইরানের রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

শখের পোষা বিড়ালের মৃত্যুতে পরিবারজুড়ে শোক !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • ২৫০ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরশহরের ৩ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির আব্দুস সাত্তার ও পারভীন নামের এক দম্পতি প্রায় দুই বছর আগে শখের বশে একটি বিদেশী প্রজাতির বিড়াল পালা শুরু করেন।

এ দুই বছর ধরে ওই বিড়ালটিকে নিজেদের সন্তানের মত আদর যত্ন করে পোষেন তারা। যত্ন করে নামও রেখেছেন ‘ফুলতুসী। সাত্তার-পারভীন দম্পত্তির তিন সন্তানের কাছেও বিড়ালটি হয়ে ওঠেছিল খেলার সঙ্গী। রীতিমতো ওই সাদা রঙের বিড়ালটি যেন তাদের কাছে হয়ে ওঠেছিল পরিবারের আরেক নতুন সদস্য।

তবে বৃহস্পতিবার(৪ আগস্ট)  সকালে মারা যায় বিড়ালটি। এরপর থেকে পরম যত্নে দুই বছর ধরে লালন করা বিড়ালটির মৃত্যুতে শোক বইতে শুরু করে আব্দুস সাত্তার-পারভীন দম্পত্তির পরিবারজুড়ে। তাদের সন্তানরাও বিড়ালের মৃত্যুতে কেঁদে ওঠছে থেমে থেমে। আব্দুস সাত্তার পেশায় একজন সংবাদকর্মী। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

আব্দুস সাত্তার বলেন, প্রায় ৭ দিন আগ থেকে অসুস্থ্য হয়ে পড়ে বিড়ালটি। এরপর গত ৪ দিন আগে বিড়ালটির চিকিৎসার জন্য লালমোহন প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিলে বিড়ালটির নিউমোনিয়া ধরা পড়ে। তখন সেখানের ডাক্তার বিড়ালটিকে চিকিৎসা প্রদান করে। তবে বৃহস্পতিবার সকালে মারা যায় বিড়ালটি। বিড়ালের মৃত্যুর শোক সইতে পারছে না আমার সন্তানরা। তারা কিছুক্ষণ পরপর কান্না করছে বিড়ালটির জন্য। ফুলতুসি নামের বিড়ালটির মৃত্যুতে মন খারাপ আমার স্ত্রীরও। মৃত্যুর পর কোনো মতেই বিড়ালটিকে মাটিতে পুঁততে দিতে চাইছিল না সন্তানরা। তবুও জোর করে বিড়ালটির মৃত দেহের সঙ্গে নিজেদের দুই বছরের ভালোবাসাকেও মাটি চাপা দিতে বাধ্য হয়েছি।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শখের পোষা বিড়ালের মৃত্যুতে পরিবারজুড়ে শোক !

আপডেটের সময় ০৩:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২