ভিয়েনা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলার চরফ্যাশনে ২৬ দোকান পুড়ে, ক্ষয়-ক্ষতি প্রায় এক কোটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ৮৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলা – চরফ্যাশনের মহাসড়কের পাশে জনতা বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চরফ্যাশনের উপজেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনার এ তথ্য নিশ্চিত করে চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা  মো. আসাদুজ্জামান লিখন জানান, রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুই ঘণ্টাব্যাপী সময় লেগেছে পুরো আগুন  নেভাতে ।

এ স্টেশন কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুনের মূল কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে জনতা বাজারের একটি চায়ের দোকানের ওপরে থাকা বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের মুদি, ওষুধ, চায়ের দোকান ও লেপ-তোশকের দোকানসহ বিভিন্ন প্রকারের ছোট-বড় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার চরফ্যাশনে ২৬ দোকান পুড়ে, ক্ষয়-ক্ষতি প্রায় এক কোটি

আপডেটের সময় ০৩:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২