ভিয়েনা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৭১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এতে ১০ রানে হেরে যায় টাইগাররা।

এদিকে টস জিতে আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুতে হোঁচট খেলেও রায়ান বার্লের ঝড়ো ফিফটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ম্যাচের শুরুতে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ। এরপর অবশ্য  খেই হারিয়ে ফেলেন নাসুম। রায়ান বার্লের কাছে এক ওভারে ৫ ছক্কাসহ ৩৪ রান দিয়ে তুলোধুনো হন এই ডানহাতি স্পিনার। আউট হওয়ার আগে ২৮ বলে ৫৪ রান করেন বার্ল। ২টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা মারেন তিনি।

এদিকে ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অভিষিক্ত পারভেজ ইমন ২ রান করেই সাজঘরে ফেরেন। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন লিটন দাস। এরপরই ম্যাচের গুরুত্বপুর্ণ সময়ে ১৩ বলে ১৪ রান করে বোল্ড হয়ে ফেরেন এনামুল হক বিজয়। মাধেভেরের নিচু হয়ে যাওয়া বলে পুল করতে গিয়ে আউট হন তিনি।

দলে ফেরা মাহমুদউল্লাহ চেষ্টা করেও তেমন কিছুই করতে পারেননি। ২৭ বলে ২৭ করে ইভানসের বলে আউট হন তিনি। পরের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

শেষদিকে আফিফ হোসেন আর শেখ মেহেদী হাসানের ২৪ বলে ৩৪ রানের জুটির পরও তেমন একটা লাভ হয়নি বাংলাদেশের। মেহেদী ১৭ বলে ২২ রান করে আউট হলে ভাঙে তাদের জুটি।

আফিফ ২৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

আপডেটের সময় ০৬:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২