ভিয়েনা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দেশ রুপান্তর পত্রিকার সম্পাদকের মৃত্যুতে চরফ্যাসনে শোক সভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • ৭৩ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:  দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব এর অকাল মৃত্যুতে ভোলার চরফ্যাসনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রবিবার সন্ধ্যা ৭টায় চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধির ব্যবস্থাপনায় প্রেসক্লাব হলরুমে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোক সভায় বক্তব্য রাখেন, চরফ্যাসন পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো. মোরশেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল, দেশ রুপান্তর পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সহ উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া-মিলাদ পরিচালনা করেন খাসমহল জামে মসজিদের পেশ ইমাম রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা মরহুম অমিত হাবিবের সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১১টার পরে ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশ রুপান্তর পত্রিকার সম্পাদকের মৃত্যুতে চরফ্যাসনে শোক সভা

আপডেটের সময় ০৩:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২