ভিয়েনা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

যান্ত্রিক ত্রুটি: সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, দুই পাইলট হাসপাতালে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: রাজধানী ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি এভিয়েশনের একটি বেল-২০৬ মডেলের প্রশিক্ষণ হেলিকপ্টার ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণ’ করেছে।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে নবাবগঞ্জের একটি জলাশয়ে হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। তখন এটি ওই জলাশয়ে ‘দুর্ঘটনাজনিত জরুরি অবতরণে বাধ্য হয়’।

হেলিকপ্টারের দুই পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামসকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

হেলিকপ্টারের নিরাপত্তায় স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে। এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস থেকে ঘটনাস্থলে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যান্ত্রিক ত্রুটি: সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণ, দুই পাইলট হাসপাতালে

আপডেটের সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২