ভিয়েনা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

লোডশেডিংয়ে মানুষের জীবন এখন বিপর্যস্ত : আবদুস সালাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ৬৯ সময় দেখুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের চরম দুর্নীতিতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তীব্র সংকট শুরু হয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই সীমাহীন লোডশেডিংয়ে মানুষের জীবন এখন বিপর্যস্ত।

যাত্রাবাড়ীস্থ নবী টাওয়ারে আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানাধীন ৬৬, ৬৭. ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, অনির্বাচিত সরকার দেশ পরিচালনায় নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই একের পর এক নতুন নতুন ইস্যু তৈরি করে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত। কিন্তু জনগণ সরকারের ভয়াবহ দুঃশাসন ও দুর্নীতির মূলোৎপাটনে এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করতে বিএনপি জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন শুরু করবে।

নগর যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিম-৮ এর প্রধান হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন সহ মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লোডশেডিংয়ে মানুষের জীবন এখন বিপর্যস্ত : আবদুস সালাম

আপডেটের সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২