ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে খাবারের সঙ্গে নেশাদ্রব‍্য মিশিয়ে অচেতন করে টাকা-স্বর্ণালংকার নিয়ে গেল অজ্ঞান পার্টি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
  • ৯৪ সময় দেখুন
লালমোহন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের মধ্যপেশকার হাওলা গ্রামের সামছুল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নেশাদ্রব্য খাবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই বাড়ির আব্দুল গণি, সুফিয়া ও লিজা আক্তার। সকালে তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সুফিয়া জানান, রাত ১০ টার দিকে পরিবারের সকলে মিলে এক সঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৩ টার দিকে কে যেন আমার মুখে পানি মারে। তখন সজাগ হয়ে যাই। এরপর শরীরে অনেক খারাপ লাগে। তখন বুঝতে পারি খাবারের সঙ্গে নেশা মিশানো ছিল। পরে ভোর বেলা বাবাকে খবর দেই। এরপর তিনি এসে আমাদের হাসপাতালে ভর্তি করেন। এখনও আমার স্বামীর জ্ঞান ফিরেনি।
তিনি আরও জানান, আমাদের অচেতন করে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে থাকা প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইলসহ মোট ৩টি ফোন নিয়ে যায়। এছাড়াও শোকেসে থাকা নতুন সব কাপড়-চোপড় নিয়ে গেছে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। এর আগের কয়েকটি ঘটনার পর থেকেই পুলিশ এ অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে কাজ করছে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে খাবারের সঙ্গে নেশাদ্রব‍্য মিশিয়ে অচেতন করে টাকা-স্বর্ণালংকার নিয়ে গেল অজ্ঞান পার্টি

আপডেটের সময় ১১:৫৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২