ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

শিক্ষক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে চরফ্যাসনে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ৭১ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ঢাকা সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর মারধরে উৎপল কুমার সরকার নামের এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ও নড়াইল মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে শারীরিক ও মানসিক লাঞ্ছনার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছেন চরফ্যাসনের বেগম রহিমা ইসলাম অনার্স কলেজ, ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় ও রসুলপুর ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।

২৪জুলাই রবিবার সকালে কলেজের সামনে মেইন সড়কে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক মাকসুদুর রহমান রুবেল,মাহমুদুল হাসান শামীম,শাহিন আলম, মাকসুদুর রহমান হাসান,ফারুক, ইউসুফ,আবদুর রব,ইব্রাহিম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাসহ দেশে শিক্ষক লাঞ্চনা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষক হেনস্তা ও নির্যাতন বন্ধ করা এবং শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য গত শনিবার (২৫ জুন) হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক উৎপল কুমার । এ সময় শিক্ষক উৎপল কুমারকে ওই স্কুলের ছাত্র বখাটে জিতু সবার সামনে ক্রিকেট স্টাম্প দিয়ে মাথা ও পেটে বেধড়ক আঘাত করে রক্তাক্ত করেন। শিক্ষক উৎপল কুমারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গত সোমবার ২৫ জুন ভোর সাড়ে পাঁচটার দিকে না ফেরার দেশে চলে যান শিক্ষক উৎপল কুমার। এছাড়াও নড়াইল মির্জাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে শারীরিক ও মানসিক লাঞ্ছনার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শিক্ষক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে চরফ্যাসনে মানববন্ধন

আপডেটের সময় ০৪:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২