ভিয়েনা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু দেশের স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায়, সবার সতর্ক থাকা জরুরি : প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ৫৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ নিরাপদ মছের ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাচুর্য়ালি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারনে পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্য বৃদ্ধি এখনো সহনীয় পর্যায়ে রায়েছে কিন্তু এক শ্রেনীর রাজনৈতিক দলের নেতারা পরিস্থিতিটাকে মিথ্যে মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে তবে এদেশের মানুষকে এখন অতটা বোকা বানানো সম্ভব নয়। বর্তমানে ১৭ কোটি মানুষের বাংলাদেশ মৎস্য খাতে উদ্বৃত্ত খাত হিসেবে মাছ রপ্তানি করছে। বর্তমান সরকার বিভিন্নমুখি কর্মসূচি বাস্তবায়ন করে মাছের উৎপাদন বৃদ্ধি করে চলেছেন।

অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর এসপি সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নিবাহর্ী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলাশ কান্তি এবং মৎস্য চাষি লস্কর তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এর পূর্বে বেলুন উড়িয়ে উদ্বোধন ও র‍্যালির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একই অনুষ্ঠানে জেলার ৭ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষ সদর উপজেলা পরিষদ পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধনির আনুষ্ঠানিকতা শেষ হয়।

বাধন রায় /ইবিটাইমস

জনপ্রিয়

সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেটের সময় ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২