ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার পথে উড়োজাহাজ বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৭৯ সময় দেখুন

ডেস্ক রিপোর্ট: সার্বিয়া থেকে বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার সময় ইউক্রেনীয় একটি কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত হয়েছে। শনিবার গভীর রাতে গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত ওই কার্গো উড়োজাহাজের আটজন ক্রুর সবাই মারা গেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রোববার সার্বিয়ার কর্তৃপক্ষ উড়োজাহাজ বিধ্বস্তের তথ্য নিশ্চিত করে।

দুর্ঘটনাস্থলের ড্রোনে তোলা ছবিতে দেখা যায়, গ্রিসের কাভালা শহরের প্রত্যন্ত একটি এলাকার মাঠে আছড়ে পড়েছে অ্যান্তনোভ অ্যান-১২ কার্গো উড়োজাহাজটি। গ্রিস কর্তৃপক্ষ বলেছে, উড়োজাহাজটিতে মোট ৮জন ক্রু ছিলেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ৮ ক্রুর সবাই ইউক্রেনের নাগরিক।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সার্বিয়ার প্রতিরক্ষা কারখানার তৈরি সাড়ে ১১ টন পণ্য পরিবহন করছিল উড়োজাহাজটি। আর এই পণ্যের ক্রেতা ছিল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তিনি বলেছেন, বিমানের ক্রু সবাই মারা গেছেন।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সমরাস্ত্র নিয়ে সার্বিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সময় মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এসময় পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে সমরাস্ত্র নিয়ে আসার পথে উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেটের সময় ০৬:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২