ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নাজিরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
  • ৯২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের  অভিযৈাগে ৩ বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৬ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পিরোজপুর ও ঝালকাঠী জেলার দায়িত্বে থাকা সহকারী পরিচালক মো. মাহাবুবর রহমান। তিনি জানান, ওই দিন
বিকালে উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে  থেকে  চট্টগ্রামগামী রোহন পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়  ৯শত টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে ১৫ শত টাকা  করে নেয়া হচ্ছে। এ সময় ওই কাউন্টারকে ৩ হাজার টাকা, বলেশ্বর পরিবহনের  ১ হাজার টাকা ও  গোল্ডেন লাইন পরিবহনের  ৫ শত টাকা জরিমানা করা হয়।

এ সময় অতিরিক্ত ভাড়া নেয়া টাকা যাত্রীদের কাছে ফেরত দেয়া হয়। এ ছাড়া একই দিন বিকালে নাজিরপুর-ঢাকা মহাসড়কে হেলমেট বিহীন মোটর সাইকেল ও থ্রী-হুইলারকে জরিমান করা হয়।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষের কর্মস্থল মুখী মানুষদের কাছ থেকে নাজিরপুরের বিভিন্ন  পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে ওই জরিমান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেটের সময় ০১:১৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২