ভিয়েনা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • ৭৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের একদিন পর নিলুফা ইয়াসমিন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার  (১৫জুলাই) দুপুরে  উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন চন্ডিপুর গ্রাম থেকে ওই   নারীর  মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই  গ্রামের আবু বিশ্বাসের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের দিকে নিলুফা ইয়াসমিন  বাড়ির পাশের একটি  কলা বাগানে কলা কাটতে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেন নি। এর পরে বিকালে পরিবারের লোকজন তাকে খোঁতে থাকে। এমনকি বাড়ির আশপাশের বাগান, ডোবা বা  খালে খোঁজাখুঁজি করেন। এমনকি  ইন্দুরকানী ফায়ার সার্ভিসের কর্মিদেরও খবর দেন।

পরে শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পিছনের একটি কলা বাগানের ডোবা থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার  করা হয়।

ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: এনামুল হক   জানান, ধারনা করা হচ্ছে বাড়ির পিছনে একটি ডোবার পাশে গাছের কলা কাটতে গিয়ে  ওই নারী পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা যান। শুক্রবার দুপুরের দিকে ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর   কারন জানা যাবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২