ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে ডাকাতিসহ ১১ মামলার আসামি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ৭৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ডাকাতি, চুরি, মাদক, মারামারিসহ ১১টি মামলার আসামি মোঃ আজাদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজাদ ওই গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন থানার এএসআই দিপক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, মাদকসহ ১১টি মামলা রয়েছে। এরমধ্যে ২টিতে গ্রেফতারী পরোয়ানা ছিলো।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, আজাদকে গ্রেফতারপূর্বক ভোলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ডাকাতিসহ ১১ মামলার আসামি গ্রেফতার

আপডেটের সময় ০৩:০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২