ভিয়েনা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

‘রাজাবাবু’র সাথে খাসি ফ্রি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ৭১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজারে ৩৫ মন ওজনের ‘রাজাবাবু’র  নামের একটি ষাঁড়ের সাথে ৩০ কেজি ওজনের একটি খাসি ফ্রি দেয়ার ঘোষনা  দিয়েছেন এর বিক্রেতা।

বৃৃহস্পতিবার (০৭জুলাই) বিকালে ওই বাজারে ষাঁড়টি বিক্রির জন্য এর মালিক নিয়ে আসেন। ষাঁড়টি দেখতে ক্রেতাদের উপচে পড়া ভীড়  দেখা যায়। ষাড়টির মালিক মোকলেসুর রহমান জানান,ষাঁড়টি বিক্রির জন্য এর দাম চাওয়া হয়েছে ১২ লাখ টাকা । ক্রেতারা এ পর্যন্ত এর দাম বলেছেন সাড়ে ৮ লাখ টাকা।

ওই  বাজারে ওই দিন কোরবানীর জন্য গরু কিনতে আসা পিরোজপুরের স্কুল শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, পিরোজপুরের বিভিন্ন হাট-বাজারে   এ পর্যন্ত দেখা  বড় ষাঁড় ‘রাজাবাবু’।

ষাঁড়টির মালিক জানান, তিনি ষাঁড়টি বিক্রি করতে চিতলমারি উপজেলার চরকচুরিয়া থেকে ওই বাজারে এসেছেন। গত ৩ বছর আগে পালনের উদ্দেশ্যে ষাঁড়টি ক্রয় করেন। প্রতিদিন এটিকে ৮ থেকে ৯ শত টাকার বিভিন্ন ধরনের খাবার খাওয়ান।ষাঁড়টিকে বিক্রির জন্য এর ক্রেতাদের আকর্ষন করতে ষাঁড়টির সাথে ৩০ কেজি ওজনের একটি খাসি ফ্রি দেয়ার ঘোষনা দেয়া হয়েছে। ষাড়টিকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে পালন করা হয়েছে।

ওই ষাঁড়টি ক্রয়ের জন্য বাগেরহাট থেকে আসা  মো. মিজানুর রহমান নামের এক ক্রেতা জানান, ষাঁড়টির সাথে ফ্রি দেওয়া খাসিটি বেশ বড় ও সুন্দর করে
সাজানো হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘রাজাবাবু’র সাথে খাসি ফ্রি

আপডেটের সময় ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২