ভিয়েনা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলার দৌলতখানে কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ, এলাকাবাসীর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ৬৮ সময় দেখুন

সিমা বেগম ভোলা সদর প্রতিনিধিঃ কোরবানির গরু কিনতে গিয়ে ভোলার দৌলতখানে মো: ইকবাল হোসাইন (৪০) নামের এক কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তার সন্ধান ও উদ্ধার চেয়ে এলাকাবাসী এবং স্বজনরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

শুক্রবার (৮জুলাই) জুমআর নামায শেষে ঘন্টাব্যাপী পৌর এলাকার সুকদেব স্কুল মোড় সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আবদুল হামিদের ছেলে।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, নিখোঁজ মো: ইকবাল হোসাইন-এর ছোট ভাই আফসার উদ্দীন,মোঃ আফনান ও ভগ্নিপতি মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ অনেকে।

স্বজনরা বলেন, গত মঙ্গলবার (৫জুলাই) দুপুরে কোরআনে হাফেজ মো: ইকবাল হোসাইন কোরবানির গরু কিনার জন্য বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনের বাসা বাড়িসহ অনেক জায়গায় খুঁজাখুঁজির পরেও তার সন্ধান মিলেনি,তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের পরিবার দুশ্চিন্তায় রয়েছেন।

এঘটনায় পরদিন বুধবার দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, জিডি নং-২৪০ নিখোঁজ হাফেজ মো: ইকবাল হোসাইন-এর বাবা হাফেজ আব্দুল হামিদ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফেজ মো: ইকবাল হোসাইনের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট। তার মাথার চুল ও দাড়ি কালো রঙের। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশি রঙের পাঞ্জাবি- সাদা পায়জামা এবং মাথায় টুপি ছিল।

দৌলতখান থানার (ওসি) বজলার রহমান বলেন, নিখোঁজ ব্যক্তি হাফেজ মো: ইকবাল হোসাইনকে উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার দৌলতখানে কোরআনে হাফেজ চারদিন ধরে নিখোঁজ, এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময় ১১:৫৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২