ভিয়েনা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

কাঠালিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি, নারীসহ-০২ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ১১৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক মোঃ মাসউদুল আলম এর বাড়ীতে দুই ঘরে ডাকাতি, ডাকাতের মারপিটে এক নারীসহ দুই জন আহত হয়েছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার চিংড়াখালী গ্রামের মিয়াজী বাড়িতে সাংবাদিক মোঃ মাসউদুল আলম ও তার চাচাতো ভাই আব্দুল মায়েচ মিয়াজী ঘরে ডাকাতি সংগঠিত হয়। এ সময় ডাকাতের হাতুরির পিঠুনিতে আব্দুল মায়েচ (৪৫) ও তার স্ত্রী ফেরদৌসি ডলি (৩৫) আহত হয়। ফৌরদৌসি ডলিকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল কাঠালিয়া রাজাপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ পরিদর্শন করেছেন। ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকার ও মূল্যমান জিনিষ পত্র নিয়ে পালিয়ে যায়।

আব্দুল মায়েচ মিয়াজী জানান, ডাকাতির সময় সাংবাদিক মাসউদুল আলম এর ঘরে কেউ ছিলো না, তাদের ঘর তালাবদ্ধ ছিলো। ডাকাতরা ৪/৫টি তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে আলমিরার তালা ভেঙ্গে মূল্যমান জিনিষপত্র নিয়ে যায় এবং অন্যান্য মালামাল তছনছ করে রেখে যায়। আমার ঘরে ৪/৫ জন মুখ বাঁধা প্যান্ট ও গেঞ্জি পরা ডাকাত ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আগাত করে এবং দাও ও বডি দিয়ে মেরে ফেলার হুকমি দেয়। এ সময় আমার ঘরে থাকা নগদ ৩১ হাজার টাকা, দুই জোড়া কানের বালা, দুইটি আংটি, একটি মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়। যাওয়ার সময় বাহির থেকে ঘরের দরজার শিকল আটকিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আমাদের উদ্ধার করে আমাদের উভয়কে আমুয়া হাসপাতালে পাঠান। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে আসি, আমার স্ত্রী ডলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাঠালিয়ায় সাংবাদিকের বাড়ীতে ডাকাতি, নারীসহ-০২ জন আহত

আপডেটের সময় ১২:১৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২