ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

মহাসড়কের পর এবার ঈদে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৪১ সময় দেখুন

ঢাকা: ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, ঈদযাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে আগামী ১০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, প্রতিবারের মত এবারও যাত্রীদের ওঠানামার সুবিধার্থে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। গত ঈদুল ফিতরে ঘরে ফেরার যাত্রায় মোটরসাইকেল হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ বাহন। তবে তাতে দুর্ঘটনা বাড়ে বলেও পরিসংখ্যানে দেখা গেছে।

এদিকে ঈদের আগে তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরে তিনদিন এ সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়া মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহাসড়কের পর এবার ঈদে নৌপথেও মোটরসাইকেল বহন নিষিদ্ধ

আপডেটের সময় ০৬:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২