ভিয়েনা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্থানীয় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৭৪ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিজমা সংক্রান্ত সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে থেকে জানাযায় , রাতে স্লুইস বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন ও সহ সভাপতি মোশাররফ হোসেনের সমর্থকরা জমিজমা সংক্রান্ত একটি সালিসি বৈঠক করছিলো। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সুমন, খোকন, জুয়েল, রিফাত খান, জসিম ফরাজি, আলী খা, রাহাত চৌকিদার, লাল মিয়া আহত হন।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো মিজানুর রহমান বলেন, রাতে নয়ারচর এলাকায় জমিজমা সংক্রান্ত একটি সালিসি বৈঠক না মানায় আওয়ামী নেতা শহিদ খান কতৃক রিফাতকে থাপ্পর মারায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এঘটনায় কাউকে আটক করা যায়নি। কোন লিখত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্থানীয় সালিশি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

আপডেটের সময় ০৯:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২