ভিয়েনা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

ভারতকে হারিয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৪৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ৩৭৮ রান তাড়া করে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। ফর্মে থাকা জো রুট ও জনি বেয়ারস্টোরের সেঞ্চুরিতে ভর করেই জয় তুলে নেয় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এতদিন এটাই ছিল তাদের সর্বোচ্চ রেকর্ড। তবে সব রেকর্ডকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট ইতিহাসের নবম সর্বোচ্চ তাড়া করে জেতার কীর্তিও গড়ল তারা।

এদিকে ভারতের দেয়া বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনে ১০৭ থেকে ১০৯ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেই অবস্থান থেকে দলকে টেনে তোলেন সাবেক অধিনায়ক জো রুট এবং প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলা জনি বেয়ারস্টো। ৩ উইকেটে ২৫৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা।

১৩৬ বলে ১৪ বাউন্ডারিতে তুলে জো রুট তুলে নেন ক্যারিয়ারের ২৮ নম্বর টেস্ট সেঞ্চুরি। এর কিছু সময় পর ১৩৮ বলে ১২ চার আর এক ছক্কায় ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান জনি বেয়ারস্টো। ইংল্যান্ড তখন জয় থেকে মাত্র ২১ রান দূরে। সেঞ্চুরির পর আরো বিধ্বংসী হয়ে ওঠন বেয়ারস্টো। মোহাম্মদ সিরাজকে পরপর তিন বাউন্ডারি হাঁকিয়ে জয়টা আরো এগিয়ে আনেন।

বেয়ারস্টোর ১৪৫ বলে ১৫ চার ও এক ছক্কায় ১১৪* রানে অপরাজিত থাকেন। অন্যদিকে জো রুট অপরাজিত থাকেন ১৭৩ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪২* রানে। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৩০৪ বলে ২৪৮* রান। পঞ্চম দিনের প্রথম সেশনেই ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। এটা তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। এত দিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ৩৫৯ রান তাড়া করে জয় ছিল সর্বোচ্চ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতকে হারিয়ে ইংল্যান্ডের নতুন রেকর্ড

আপডেটের সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২