ভিয়েনা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ে জাহাজ দিখণ্ডিত, নিখোঁজ ২৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ৯৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি জাহাজ দিখণ্ডিত হয়ে গেছে। দুর্ঘটনা কবলিত জাহাজটির অন্তত তিন জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত দুই ডজনের বেশি নাবিক নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের আঘাত হানার সময় জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল (২৯৬ কিলোমিটার) দূরে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছিল। ৩০ জন নাবিকের সবাই জাহাজটি থেকে সাগরে ঝাঁপ দেন। পরে এদের মধ্য থেকে তিনজনকে নিরাপদে আনতে পেরেছেন উদ্ধারকারীরা। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ধেয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ের নাম ‘চাবা’। শনিবার সকালের দিকে চীনের গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে চাবা আঘাত হানে বলে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দক্ষিণ চীন সাগরে ঘূর্ণিঝড়ে জাহাজ দিখণ্ডিত, নিখোঁজ ২৭

আপডেটের সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২