ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

৩ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি রিপনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ৭৩ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:  ৩ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ভোলার লালমোহনের আবু তাহের রিপন নামের এক যুবকের।
বুধবার রাতে লালমোহন থানার এএসআই জাকারিয়া নয়ন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে রাজধানীর আদাবর সুনিবিড় এলাকা থেকে গ্রেফতার করেন। রিপন লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকার দেওয়ান বাড়ির মো. মোতালেবের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী। ২০১৫ সালে লালমোহন থানায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আসে।
ওসি আরও জানান, এরপর থেকে সে প্রায় ৭ বছর যাবত পলাতক ছিল। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে থানায় এনে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভোলা /ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৩ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি রিপনের

আপডেটের সময় ০৩:২৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২