ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় আটক ৩৭ বাংলাদেশী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ৮০ সময় দেখুন

ইবি ডেস্ক: মালয়েশিয়ার কর্তৃপক্ষ ৩৭ বাংলাদেশিকে আটক করেছে। অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশকালে ওই বাংলাদেশিদের আটক করে মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।

শুক্রবার (১ জুলাই) মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এসময় নৌকায় করে মানবপাচারের অভিযোগে চার ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়।

দ্য স্টার জানিয়েছে, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা অভিযান পরিচালনা করি।

তিনি বলেন, আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাটি খুঁজে পায়।

এই কর্মকর্তা বলেন, নৌকায় চার ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন। পরে নৌকায় থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে গিয়ে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে বলেও জানান ক্যাপ্টেন ইস্কান্দার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়ায় আটক ৩৭ বাংলাদেশী

আপডেটের সময় ০৬:৪৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২